• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৯
সর্বশেষ :
অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু

বগুড়ায় ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি / ৮২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বগুড়া জেলার দুপচাঁচিয়ায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল সোমবার রাতে বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ফিরোজ প্রামানিক (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, ঘটনার রাতে বিজিবিও-৩১৪ সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল উপজেলার তালোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি, দুপচাঁচিয়া থানা পুলিশ, বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকসহ কইল চকপাড়ার কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়।

 

বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কইল চকপাড়া গ্রামের মৃত ছুনু প্রামানিকের ছেলে ফিরোজ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাম ঠিকানাসহ তার হেফাজতে থাকা কষ্টি পাথর সাদৃশ্য কালো রংয়ের বিষ্ণু মূর্তি থাকার কথা স্বীকার করে। পরে ৩৫ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মূর্তির মুল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

 

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির হাবিলদার আসাদুজ্জামান বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার থানা অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম মামলা জানান গ্রেফতারকৃত আসামিকে গত মঙ্গলবার (২২ অক্টোবর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com