• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩
সর্বশেষ :
সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

তালায় বিদ্যুস্পৃষ্টে প্রা ণ গেল শিশুর, আ হ ত মা

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু 

সাতক্ষীরার তালায় বিদ্যুস্পৃষ্টে প্রাণ গেলো এক বছর বয়ষী শিশু জয়নব খাতুনের। সে উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের কন্যা। এ সময় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন। সোমবার ২৫ নভেম্বর দুপুরে নিজ ঘরে বিদ্যুস্পৃষ্ট হয় মাসহ শিশু জয়নব।

 

জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একই সাথে দুজন বিদ্যুৎ শক পায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

 

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসাক ডাঃ রায়হান ইসলাম শিশুকন্যা জয়নাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এছাড়া জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। এদিকে বিদ্যুস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com