• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের পরিচালনায় সাইক্লোন রেমাল আর্লি রিকভারি রেসপন্স কার্যক্রম ২০২৪ বিষয়ক গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী ও কৈখালী  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মশালা ও সরেজমিন তথ্য  প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিয়ে কর্মশালায় উপস্থাপন ও প্রাসঙ্গিক আলোচনা করেন- সুশীলনের উপ-পরিচালক জি, এম, মনিরুজ্জামান মনির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস অফিসার তুষার মজুমদার,, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সুশীলন প্রকল্প সমন্বয়কারী ইমরান চৌধুরী , উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক  ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটর মিজানুর রহমান, ফরিদ হোসেন, বন্ধনা ও লক্ষণ প্রমূখ।
কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা ও সহায়ক পরামর্শ প্রদান করেন উপস্থিতি সরকারি, বে-সরকারি কর্মকর্তা গণ। সম্পাদিত ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা ৪টি ইউনিয়নের জনধারণের জন্য সুফল বয়ে নিয়ে আসবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com