• সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৬
সর্বশেষ :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

দেবহাটায় ফেন্সিডিল সহ ২জন আটক 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
দেবহাটায় ফেন্সিডিল সহ ২জন আটক

দেবহাটায় বাজার সম্মুখে ইছামতি নদীর পাড় হইতে অভিযান চালিয়ে, ১০০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ  দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। গ্রেফতারকৃত আশরাফুল উপজেলার দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে ও আল আমিন উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বারী গাজীর ছেলে।
শনিবার ভোর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি হযরত আলীর নেতৃত্বে ও এস আই রিয়াজুল ইসলাম সহ সঙ্গীরা। দেবহাটা উপজেলার দেবহাটা বাজারে পাশে দরগাবাটি জামে মসজিদের সামনে ইছামতী নদীর ধার থেকে তাদের গ্রেফতার করতে সমক্ষ হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
দেবহাটা থনার ওসি হযরত আলী  জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশী মদ ও ফেনসিডিলের রমরমা ব্যবসা করেছে এমন তথ্য আছে। এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও কৌশলে মাদকের চালান পাঠাত এই সব ব্যাবসীরা ভাতশালা, কোমরপুরসহ তৎসংলগ্ন সীমান্ত এলাকাদিয়ে রাতের আধারে ইছামতি নদী পার করে মদ ও ফেনসিডিলের চালান বাংলাদেশে নিয়ে আসে এই সকল ব্যাবসায়ীরা। পরে চড়া দাম নিয়ে এসব মাদকদ্রব্য যুবসমাজের হাতে পৌঁছে দিত তারা। এতে করে যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে, তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।  পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com