• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০১
সর্বশেষ :
আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাইকগাছায় চুরি করতে যেয়ে চোখ-মুখে সুপারগ্লু আঠা দিয়ে গৃহবধূকে নির্যাতন

প্রতিনিধি: / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি: পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা এলাকায় এক কাঁচামাল ব্যাবসায়ীর বাড়িতে চুরি করতে এসে তার স্ত্রীর হাত- পা বেধে,  চোখ-মুখে সুপারগ্লু আঠা দিয়ে মারপিট ও নির্যাতন করেছে দুর্বৃত্তরা।  সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ী মান্নান সরদার ব্যবসায়িক কাজে বাহিরে ছিলেন। বাড়িতে মান্নানের স্ত্রী  একা থাকায় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানান।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার অজ্ঞত চোরেরা মই দিয়ে ছাদে উঠে সিড়ির দরজা শাবল দিয়ে ভেঙে গৃহবধূর বেডরুমে প্রবেশ করেন। ওই গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি একা বাড়িতে ছিলেন। এ সময় গৃহবধূকে হাত -পা বেঁধে চোখে সুপারগ্লু আঠা লাগিয়ে মুখে টেপ লাগিয়ে রেখে নির্যাতন করেন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। মান্নান বলেন, এসময় ১ জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে গেছে  এবং বাড়িতে টাকা ছিল কত টাকা নিয়ে গেছে আমার স্ত্রী বলতে পারবে(এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২ টা) কিন্তু তিনি অচেতন রয়েছেন।
ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি দুঃখ জনক,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং এমন ন্যাক্কার জনক ঘটনা যারা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলুক শাস্তির ব্যবস্থা করতে প্রসাশনের প্রতি আহ্বান জানান।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, গৃহবধূকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। নির্যাতন হয়েছেন কিনা বা সুপারগ্লু দিয়েছে কিনা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায় তদন্ত শুরু হয়েছে। অতি সত্তর আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com