• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৯
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

পাটকেলঘাটায় বীর মুক্তিযোদ্ধা মোঃ এরফান আলী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

নিজস্ব প্রতিনিধি / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
পাটকেলঘাটায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

সাতক্ষীরার পাটকেলঘাটার ৪নং কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মুক্তিযোদ্ধা মোঃ এরফান আলী সরদার গতকাল রাতে বাসায় ষ্ট্রোক করলে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১টার সময় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪নং কুমিরা ইউনিয়নের কমান্ডার ছিলেন। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিষদের অর্থ সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এবং তালা ইসলামকাটি ও কুমিরা ইউনিয়ন পরিষদের প্রায় ২৭ বছর সত্যনিষ্ঠার সাথে সচিব পদে চাকরি করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় ২৫শে ডিসম্বের বুধবার বেলা ২টায়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স। আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার মোঃ মফিজউদ্দীন, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, কুমিরা ইউনিয়ন কমান্ডার শেখ আব্দুল রাজ্জাক, মোঃ নজিরউদ্দীন সরদার, মোঃ ময়জুদ্দীন মাষ্টার, ডেপুটি কমান্ডার ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।
বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ এরফান আলী সরদারকে তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com