• বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৩
সর্বশেষ :
আধা ঘণ্টার ঝড়ে স*র্ব*না*শ, জয়পুরহাটে ধান-ঘর-বিদ্যুতে বিপ*র্যয় ডুমুরিয়ায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দেবহাটায় পুলিশের অ*ভিযানে আট*ক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত ব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে ৫০হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেবহাটার ঈদগাহ বাজারে ভারসাম্যহীন মহিলার মৃ*ত্যু সাতক্ষীরায় নির্ধারিত সময়সূচি মেনে শুরু আম পাড়া, আগাম সংগ্রহে কড়াকড়ি শ্যামনগরে অ*পহ*রণের ৪৮ ঘণ্টা পর পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩ গোপালগঞ্জে বজ্রপাতে সাতক্ষীরার কৃষকের মৃ*ত্যু ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় অ_সামাজিক কার্যকলাপে অ*তিষ্ঠ এলাকাবাসী পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

দেবহাটায় অনলাইন মাদকের ভয়াবহতার উপর সেমিনার ও র‍্যালী

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
মাদকের ভয়াবহতার উপর সেমিনার ও র‍্যালী

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অডিটোরিয়ামে ৩০ ডিসেম্বর’২৪ সোমবার বেলা ১১ টা হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র আয়োজনে অনলাইনে জুয়া, মাদক ও সাইবার বুলিংয়ের ভয়াবহতা রোধে তারুণ্য সেমিনার এর অংশবিশেষ।

অনুষ্ঠানে দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুলাহ আল মামুন এর সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি নাসিম হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, উপ-সচিব, পারুলিয়ার কৃতি সন্তান মো: আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, স্বাগতিক সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, কলেজের সাবেক অধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান ও দরদির উপদেষ্টা মো: মনিরুজ্জামান (মহসিন), শ্যামনগর সরকারি মুহসীন কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক ও সরকারি কেবিএ কলেজের প্রাক্তন ছাত্র ওমর ফারুক, সরকারি কেবিএ কলেজের শিক্ষক মো: আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সহ অন্যান্য সংবাদকর্মী, যুব উন্নয়ন কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, দরদির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। শেষে অতিথিদের উপস্থিতিতে এক র‌্যালী অনুষ্ঠিত হয়৷


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com