• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

দেবহাটায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি, ১৪৪ ধা রা জা রি

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ৬টা থেকে সম্মেলনস্থল দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও গাজীরহাট বাজারসহ আশেপাশের এলাকায় উক্ত ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

 

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দেবহাটার গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এ কারণে সেখানে সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে আরো জানানো হয়, সম্মেলনস্থল শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, গাজীরহাট বাজার ও তার আশপাশে এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার। সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, ১৪৪ ধারা জারি করার পর এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্যঃ এর আগে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে উক্ত তিনটি উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com