• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে হাজারো মানুষের ঢল

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৫৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্যামনগর নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মহিলা কর্মী সম্মেলন। এসময় হাজার হাজার মহিলা কর্মীরা পাইলট স্কুল মাঠে উপস্থিত হয়।

 

দুপুর ২টা শুরু হয় পুরুষকর্মীদের সম্মেলন। যা চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা কর্মী গাড়ি বহরে খন্ড খন্ড মিছিল নিয়ে নকিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। মাঠটি অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ হয়ে ওঠে।

 

সম্মেলনে শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক, খুলনা অঞ্চল মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, টিম সদস্য খুলনা অঞ্চল মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল,জেলা ইউনিক সদস্য আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ ও মাওলানা মহসিন আলম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com