• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪
সর্বশেষ :
আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গায়ে আ গু ন দিয়ে আ ত্ম হ ত্যা করল কলেজ ছাত্রী

নিজস্ব প্রতিনিধি / ৬০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গায়ে কেরসিন ঢেলে আগুন দিয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামে এক কলেজ ছাত্রী লাগিয়ে আত্মহত্যা করেছে । বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী মো. কামরুল সরদারের মেয়ে ও কুমিরা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। প্রথমে তাকে দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য ইজাহার আলী বলেন, তুলি তাদের বাড়ির পাশের মসজিদের ইমামের কাছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। একারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে সেখান থেকে পালিয়ে যায়। আজ সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তুলি বাড়ির সামনে উঠানের শেষ প্রান্তে বসে নিজের শরীরে কেরসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে শরীরে আগুন ধরিয়ে দেয়। এরপরে তার ডাকচিৎকারে প্রতিবেশী এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

 

ওই সময় প্রতিবেশীদের সহযোগীতায় এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখাতে থেকে বিকালে ঢাকায় নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার।

 

 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।

 

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com