• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৩
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

যৌ ন হ য়রানি ও প্রশ্ন ফাঁসের অভি যোগে শিক্ষকের অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি / ৩৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ মে, ২০২৫

সাতক্ষীরা সদরে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীররা অংশগ্রহন করেন। অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের দ্রুত অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় অভিভাবক সচেতন নাগরিক সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তির বর্গ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

 

এ সময় মানববন্ধনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার অবক্ষয় চলবে না’, ‘শফিকুর রহমানের অপসারণ চাই’, ‘ছাত্রীদের নিরাপত্তা চাই’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় বিদ্যালয় এলাকা।

 

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের বর্ণনা দেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ ছাত্ররা মানববন্ধনে বলেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌণ হয়রানি করে আসছে। তিনি বিভিন্ন সময় ছাত্রীদের নিয়ে পার্কে ঘুরে বেড়ানো, ক্লাসে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ, এবং পবিত্র রমজান মাসে এক বিশেষ ছাত্রীর জন্মদিনে শ্রেণিকক্ষে উৎসব আয়োজনের মতো ন্যাক্কারজনক কাজ করেছেন।

 

বক্তারা আরও বলেন, “এই চরিত্রহীন ও লম্পট শিক্ষক একজন শিক্ষার্থীর আদর্শ হতে পারেন না। তাকে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” এছাড়া তার বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার বিষয়ে জানান।

 

এ বিষয়ে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজহারুজ্জামান মুকুল জানান, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলা হবে। শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গুলোর সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com