• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৫
সর্বশেষ :
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

ডুমুরিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের অবহিতকরণ সেমিনার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেজ) এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর শার্শা উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুর ইসলাম, ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে সম্মা‌নিত আলোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কানিজ মোস্তফা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হোসেনুর রহমান, মোঃ আইনাল হক, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টার মোঃ মনির হোসেন, ডুমুরিয়া সমবায় সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

 

সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, ডুমুরিয়া প্রেসক্লাবের‌ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা জেলা সদস্য মোঃ সরোয়ার হোসেন, আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল সমারেশ মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিনসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

 

দেশে আয়ের দিক দিয়ে পিছিয়ে পড়া বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর ৫৭ লাখ মানুষের মধ্যে বেদে, তাঁতী, কামার, কুমার ও জেলে সম্প্রদায়েই হতদরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।
এই বিপুল জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

আমাদের দেশে এখন ৫৭ লাখ মানুষ আছে যারা প্রান্তিক জনগোষ্ঠী। তাদেরকে আমরা অর্থনীতির মূলস্রোতে আনতে না পারলে আমাদের অর্থনীতি অর্থবহ ও টেকসই হবে না।

 

সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com