• শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি কয়রায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত দেবহাটায় অগ্নি নিরাপত্তা ও সচেতনতায় নানা আয়োজন দেবহাটায় ঘূর্ণিঝড়ে বিধবা নারীর ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

সাতক্ষীরায় সাংবাদিক স,ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সাতক্ষীরার গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাকালিন সম্পাদক শহীদ স ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার মরহুমের মিঠাবাড়িস্থ কবরে পুস্পস্তক অর্পণ করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাব ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি ও রুপালি বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), নির্বাহী সদস্য আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন), দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, সেলিম হোসেন, এসএম হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুন, স ম আলাউদ্দীনের ভ্রাতা স ম আকতারুল ইসলাম, স ম আলাউদ্দীনের পুত্র ইকবাল পারভেজ জয় প্রমুখ।

 

বক্তারা বলেন, সাতক্ষীরার স ম আলাউদ্দীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সাংবাদিকতার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এবং “দৈনিক পত্রদূত” পত্রিকার প্রতিষ্ঠাতা স. ম. আলাউদ্দীন ছিলেন একজন সিদ্ধহস্ত শিল্পোদ্যোক্তা। তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। অর্থনীতির বিকাশে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

১৯৯৬ সালের এই দিনে সদর থানা সংলগ্ন পত্রিকা অফিসে কর্মরত থাকা অবস্থায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স ম আলাউদ্দীন। ২৯ বছর পেরিয়ে গেলেও তার হত্যার বিচার হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com