• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১৩৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক সংসদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবি গতকাল শুক্রবার দুপুরে বৃষ্টিস্নাত দিনে সিঙ্গাবিলের জলাবদ্ধ এলাকা ও পলি ভরাট স্লূইচ গেট পরিদর্শন করেছেন।

 

এ সময় উপস্থিত শত শত কৃষকের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,খর্ণিয়া ও রুদাঘরা দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়ে মাছ ও সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

 

এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশা উপলব্ধি করে তিনি নিজ অর্থায়নে গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন শুধু সরকারি বরাদ্দের জন্য বসে থাকলে চলবে না আপনাদের সাথে নিয়ে কৃষক বাঁচাতে যা যা প্রয়োজন সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

 

এ সময় সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা কবির হোসেন,গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, আলমগীর হোসেন, আঃ রব আকুঞ্জি,জিএম সাইকুল ইসলাম, মিন্টু খান, বিএম গোলাম সরোয়ার, মোল্লা আবুল কাশেম, চেয়ারম্যান বিএম জহুরুল হক,নুর ইসলাম মেম্বার, শিক্ষক বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসানসহ সর্ব স্তরের জনগণ।

 

এর আগে জুম্মা নামাজ বাদ খর্ণিয়া ইউনিয়নের প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদারের কবর জিয়ারত করেন পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অসুস্থ মোল্যা আবুল কাশেমের বাড়িতে যান এবং তার খোঁজ খবর নেন।

 

এর আগে তিনি ডুমুরিয়া পুরাতন‌ সাব- রেজিস্ট্রি অফিসে জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করেন।।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com