• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৭
সর্বশেষ :
আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু

তালায় খাল দ’খ’ল ও নি’ষি’দ্ধ জালের বি’রু’দ্ধে প্রশাসনের অ’ভি’যা’ন

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার তালায় খাল ও জলাশয় দখলমুক্ত করতে এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরার উপজেলার নওয়াপাড়া বাজার সংলগ্ন খাল ও গোপালপুর খালে এ অভিযান চালানো হয়। এতে প্রায় ২০টি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১০টি চায়না দুয়ারি জাল, একটি বেহুন্দি জালসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, “এ অভিযানে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। মানুষ আশা করছে, খালগুলো আবারো প্রাণ ফিরে পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে।”

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম জানান, দীর্ঘদিন ধরে এসব খালে অবৈধ স্থাপনা ও নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হচ্ছিল। তিনি আরও বলেন, “অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার সহ্য করা হবে না। খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com