• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

ডুমুরিয়ায় বিক্রিরত অবস্থায় নি’ষি’দ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১২৭০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সোমবার ১সেপ্টেম্বার বিকেলে ডুমুরিয়া হাটে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির সময় এ অভিযান চালানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে।

 

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।

 

জব্দকৃত ৩০ কেজি আফ্রিকান মাগুর সাজিয়াড়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, মৎস্য রক্ষাও সংরক্ষণ আইন অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ চাষ, ক্রয়-বিক্রয়,পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ।

 

এ বিষয়ে বিভিন্ন হাটবাজারে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। আমরা এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছি। উপজেলা প্রশাসনের সহায়তায় আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com