• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

জু’য়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মা’র’পি’ট ও বাড়িঘর ভা’ঙ’চু’রের অভি’যোগ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটা উপজেলার কুলিয়ায় জুয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

অভিযোগটি দায়ের করেছেন কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে জাকির মোল্লা। লিখিত অভিযোগ মতে জানা গেছে, বাদীর বাড়ির পার্শ্ববর্তী মনু সরদারের ৩ ছেলে যথাক্রমে কামরুল ইসলাম (৩০), ইব্রাহীম (২৬) ও জাহিদুল ইসলাম (২০) এবং মোঃ খোকার ছেলে জয়নাল আবেদীন (৩০) একত্রে মিলে ইং ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

 

এর আগে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর ছোট ভাই জাহিদ তার মোবাইল ফোন থেকে জুয়ার টাকা বের করে নিয়েছে এবং সেই টাকা বাদীকে দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। কিন্তু বাদী সেই টাকা কেন দেবে এবং এমন মিথ্যা অভিযোগে তাকে কোন টাকা দিতে অস্বীকার করে। যার কারনে বিবাদীরা সংঘবদ্ধভাবে বাদীর দুইতলা বিল্ডিংয়ের উপরতলার পূর্ব পাশের কক্ষের দরজা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও বাদীর ছোট ভাই জাহিদকে মারপিট করে।

 

এসময় বাদীর স্ত্রী বৃষ্টি পারভিন (২৬) ও তার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন সুলতানা (২৩) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে আহত করে।

 

একপর্যায়ে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর সোকেজের মধ্যে ব্যবসার জন্য রক্ষিত নগদ ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায়। বাদী এসময় বাড়িতে না থাকায় পরে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রী শারমিনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com