• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

দেবহাটায় অনুমো’দনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অবভি’যো’গে ২লক্ষ টাকা জ’রি’মা’না

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫০১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালানার মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে একজনকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাব মোড় নামক স্থানে একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে নিবন্ধন গ্রহণ ব্যতিত অনুমোদন বিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয় করার অপরাধে উক্ত দোকানের মালিক নলতা গ্রামের মৃত রাশেদের ছেলে রমজান হোসেন (৩৮) কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর আওতায় নগদ ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

 

ইউএনও মিলন সাহা জানান, এধরনের অবৈধ ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু। তারা সরকারকে ফাকি দিয়ে এই অবৈধ কাজ পরিচালনা করছে। এতে সরকারের সাথে সাথে কৃষির সাথে জড়িত সকলে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com