• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় ৯ বছরের শিশুকে ধ র্ষণের চেষ্টাকারীকে মারধোর করে পুলিশে সোপর্দ

খুলনা প্রতিনিধি / ২৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম মোস্তফা মনা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে এ ঘটনাটি ঘটে। তবে গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের হওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

 

আরো পড়ুন : ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব

 

এর আগে মনাকে স্থানীয়রা বেদম প্রহার করে খুলনা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।

 

স্থানীয়রা জানায়, ৯ বছরের ওই শিশুটি নানীর সাথে দোলখোল মতলেবের মোড়ে আবুর বস্তিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার রাত ৯ টার দিকে ৯ বছরের শিশুকে একা ঘরে রেখে নানী বাইরে যায়। কেউ না থাকার সুযোগে গোলাম মোস্তফা মনা ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

 

ওই সময় পাশের ঘরের এক নারী বিষয়টি আচ করতে পেরে আরও কয়েকজনকে ডেকে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা এসে মনাকে ব্যাপক মারধর করে খুলনা পুলিশের নিকট হস্তান্তর করে। আহত ওই ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।

 

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, শনিবার রাতে ভিকটিমের চাচা বাদী হয়ে থানায় গোলাম মোস্তফা মনার বিরুদ্ধে নারী শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি গুরুতর অসুস্থ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com