• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৪
সর্বশেষ :
তালায় মহাসড়ক ৪ লেন প্রকল্পে পরিবেশ সভা কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় দেবহাটায় ভেজালবিরোধী অভিযান: ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট রাতের বৃষ্টিতে বিপাকে সাতক্ষীরার ধানচাষীরা পাটকেলঘাটায় ভ্রা*ম্য*মা*ণ অভিযানে দুই ক্লিনিক বন্ধ, একটিকে সময়সীমা শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে হরিণের মাংস উ*দ্ধা*র দেবহাটায় শিশুশ্রম রোধে সমন্বিত উদ্যোগ নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্পন্ন তালায় সাইকেল চোর সিন্ডিকেটের হোতা আটক

তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালায় সুধীজনদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় করেন, তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক তারেক হাসান।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহŸায়ক সাইদুর রহমান সাঈদ, ঠিকাদার মোঃ ময়েজ উদ্দীন, নাসিরুদ্দীন নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।

 

উপস্থিতদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও তারেক হাসান উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com