• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন’র উপস্থিতিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি চাল, দেশি মসুর ডাল ১ কেজি, আয়োডিন যুক্ত লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১ ০০ গ্রাম,হলুদের গুড়া ২০০ গ্রাম,ধনিয়া গুড়া ১০০ গ্রাম বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মো. আসাদুজ্জামান নূর, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজি মঈনউদ্দীনসহ অন্যান্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com