• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

অনলাইন ডেস্ক / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এবার উপদেষ্টা পরিষদ থেকে সদ্য করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবিতে জানিয়ে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় পরিষদের পক্ষ থেকে।

 

এদিকে দুদকের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ ব্যাপারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।’

 

মাহফুজ আলমের পিএস এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।’

 

বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে। যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com