• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক, কারাদণ্ড দেবহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন দেবহাটায় বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু ও শেষ কবে?

ডেস্ক / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

 

এ সময় সিইসি জানান, জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি বা নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত।
ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

 

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com