• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৬
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

দেবহাটার এক শিক্ষা প্রতিষ্টানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটার এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী নির্দেশনা অমান্য করাসহ নানাবিধ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

 

এবিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে দেবহাটা উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান বাবুলের বিরুদ্ধে। অভিযোগ মতে জানা গেছে, আব্দুল হান্নান বাবুল চাঁদপুর গ্রামের সাবেক শিক্ষক আব্দুস সামাদের ছেলে। পিতার পোষ্য কোটার সুযোগ নিয়ে তিনি শিক্ষকতা পেশায় আসেন।

 

সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার কারনে তিনি উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। শিক্ষক হিসেবে নিযোগ পাওয়ার পরবর্তীতে তিনি শিক্ষকদের একটি সংগঠনের সাথে জড়িত হন। সেসময় থেকে তিনি শিক্ষকদের বিভিন্ন আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন সে আন্দোলনে সম্পৃক্ত হয়ে সরকারী নির্দেশনা অমান্য করে বিদ্যালয় বন্ধ রেখে নিজেকে আন্দোলনে সম্পৃক্ত করেন ও অন্যান্য শিক্ষকদের ঐ আন্দোলনে সম্পৃক্ত হতে বাধ্য করেন বলে অভিযোগে জানা গেছে।

 

এছাড়া বিগত সরকারের সময়ে তিনি সরকারী দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার নাম করে উপজেলা শিক্ষা অফিসে এক কর্মকর্তার সাথে যোগসাজশ করে শিক্ষকদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহন করেন বলেও অভিযোগ আছে।

 

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী এধরনের কোন অবিযোগের প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন। এবিষয়ে আব্দুল হান্নান বাবুলের কাছে শোনার জন্য চেষ্টা করা হলে তার ব্যবহ্নত সেলফোন নমাবরটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com