• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

আহত সাংবাদিক আব্দুল মোমিনের খোঁজ নিলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

আল মামুন / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল মোমিন।

 

আজ ৫ জানুয়ারি দুপুর দুইটার সময় তাকে দেখতে যান সাতক্ষীরা–০১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, তালা বিএনপির সহসভাপতি ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, তালা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মামুনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাস্টার নুর মোহাম্মদ, মুশফিক রহমান, শাহিনুর রহমান সাহিন, সাতক্ষীরা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মন্টু, যুগ্ম সম্পাদক খালিদ হোসেন, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, তালা উপজেলা সাবেক ছাত্রদল নেতা হাসানুর রহমান হাসান।

 

আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সরুলিয়া ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, পাটকেলঘাটা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, তালা উপজেলা বিএনপির মহিলা সভানেত্রী মিনি খাতুন, সরুলিয়া ইউনিয়ন মহিলা বিএনপির সভাপতি মিলি আক্তারসহ তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

এ সময় সাংবাদিক আব্দুল মোমিন তার খোঁজখবর নেওয়ায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com