• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

পাটকেলঘাটার কুমিরায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক / ১৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আনিছুর রহমান।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান, তালা-পাটকেলঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল্লাহ।

 

এছাড়া বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় আসন্ন নির্বাচন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com