• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত দুই চোরকে চোরাই মালামালসহ গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকেও আটক করা হয়।

 

এ ঘটনায় পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-০৮, তারিখ-১৭/০১/২০২৬ ইং।

 

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের হেফাজত থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের প্রায় ৫০ কেজি তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি লোহার রড ও একটি সেফটি বেল্ট উদ্ধার করা হয়।

 

এছাড়া একই দিন রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত তিন আসামিকে ১৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com