• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার আলতাফ হোসেন ও কর্মচারী হরির বিরুদ্ধে জালষ্টাম্প,জাল রেভিনিউ টিকিটি বিক্রি ও সুদের ব্যবসার অভিযোগ করেছেন ঋণ গ্রহিতারা।

 

পল্লী সঞ্চয় ব্যাংকে ঋন গ্রহিতা ও ঋণ পরিশোধ কারীরা জানান, পল্লী সঞ্চয় ব্যাংকে ঋন নিতে আসলে ম্যানেজার আলতাফ হোসেন বলেন, ঋণ নিতে ৩শ টাকার নন জুডিশিয়াল ষ্টাম্প ও রেভিনিউ টিকিট প্রয়োজন কোথায় পাওয়াযাবে জানতে চাইলে তিনি বলেন, আমার অফিসের কর্মচারী হরির নিকটে গেলে পাবেন।হরির নিকট গেলে ষ্টাম্প ও রেভিনিউ টিকিট ক্রয় করে আনার পর জানাযায় সেসব জাল, হরির কোন ষ্টাম্প ভেন্ডার লাইসেন্স নাই অথচ হরি কোথায় পাচ্ছে এসব ষ্টাম্প ও রেভিনিউ টিকিট ।

 

এব্যাপারে হরিকে প্রশ্ন করলে তিনি বলেন ,এব্যাপারে আমি জানিনা ম্যানেজার স্যার জানেন।কোন ব্যক্তি ঋন পরিশোধ করতে আসলে কিছুটাকা কম থাকলে ম্যানেজার হরির নিকট পাঠান এবং বলেন হরির নিকট থেকে ঋণ নেওয়ার জন্য ।হরির নিকট গেলে হরি প্রতি হাজারে প্রতিদিনের জন্য ৩শ থেকে ৫শ টাকা সুধ দাবী করেন।

 

এব্যাপারে হরির নিকট কথা বললে তিনি বলেন এসব আমি জানিনা ম্যানেজার স্যার জানেন।

 

এব্যাপারে ম্যানেজার আলতাফ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, এখানে যে ষ্টাম্প ওরেভিনিউ টিকিট বিক্রয় হয় তা জাল নয়। হরি সুধের বিনিময়ে কোন টাকা দেয় না ।কাউকে টাকা দিলে তা ঋণ পরিশোধের স্বার্থে। তিনি বলেন ,হরি আমার অফিসের নিয়োগপ্রাপ্ত কমৃচারী নয় তবে সে অফিসে কাজ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com