• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৫১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর প্রস্তুতির অংশ হিসেবে ভোটারদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে অনুষ্ঠিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রায়হান কবির।

 

বুধবার (৪ ফেব্রয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ–৪ সংসদীয় আসনের বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রায়হান কবির।

 

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রগুলোর সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি ভোট কেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির স্থানীয় জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজন নিশ্চিত করা হবে।

 

এছাড়াও পরিদর্শনকালে বক্তাবলীর দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে বক্তাবলী বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উল্লেখ্য, উক্ত সড়ক উন্নয়ন কাজটি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, নারায়ণগঞ্জ সদর এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, র‍্যাব, আনসার ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মো. আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক ইয়াসির আরাফাতসহ নির্বাচন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com