• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প

শ্যামনগরের কৈখালীতে রাতের আঁধারে তরমুজ ক্ষেত লন্ডভন্ড, কৃষক পরিবারের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২০৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে রাতের আঁধারে এক কৃষকের তরমুজ ক্ষেত লন্ডভন্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তরমুজের চারা উপড়ে ফেলে ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের বাসিন্দা মাওলানা আমিন আলী দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংসারের খরচ চালাতে তিনি দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতে ঢুকে সারিবদ্ধভাবে লাগানো তরমুজের চারাগাছ উপড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। সোমবার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন, পুরো ক্ষেতজুড়ে চারাগাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আশপাশের জমিতে তরমুজের চারা অক্ষত থাকলেও কেবল তার ক্ষেতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দাবি, চলতি মৌসুমে তরমুজ চাষই ছিল তাদের একমাত্র ভরসা। চারা নষ্ট হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন।

 

আমিন আলীর পরিবারের সদস্য মোমিন আলী বলেন, তার ভাই দিনমজুর মানুষ। খেটে খাওয়া একজন কৃষকের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

ক্ষতিগ্রস্ত আমিন আলী বলেন, স্থানীয়ভাবে তার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। রাজনৈতিক মতাদর্শের কারণে তার ফসল নষ্ট করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

 

কান্নাজড়িত কণ্ঠে আমিন আলীর স্ত্রী বলেন, সারা বছরের অবলম্বন ছিল এই তরমুজ ক্ষেত। যারা তাদের উপার্জনের পথ নষ্ট করেছে, তাদের বিচার দাবি করেন তিনি।

 

এলাকাবাসী জানান, আমিন আলী স্থানীয় মক্তবে পাঠদান করেন এবং মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। কৃষিকাজই তার পরিবারের প্রধান আয়ের উৎস। স্থানীয়ভাবে তার সঙ্গে কারও বিরোধ নেই বলেও দাবি করেন তারা।

 

ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com