• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি / ৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার ২ নং নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. ইবাদুল ইসলামের উদ্যোগে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, রাস্তাঘাট সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পোড়ার বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মো. নুর নওয়াজ সরদার।

 

 

সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইবাদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হওয়ার অপেক্ষা না করেই নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবো।

 

তিনি আরও বলেন, আগামী দু-এক দিনের মধ্যে ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবার সুবিধার্থে দক্ষ চালকসহ একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে। পাশাপাশি প্রতি বছর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে অসচ্ছল বয়স্ক ব্যক্তির পবিত্র হজ পালনের ব্যয়ভার বহনের উদ্যোগ নেওয়া হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা সভাপতি সরদার কাজেম, পোড়ার বাজার কমিটির সভাপতি সাইদুল আলম বাবলু, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আবুল হোসেন মুহুরিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা।

 

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় বক্তারা জনসাধারণের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং নগরঘাটা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com