ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালেই। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। সরকারের একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৫ জন।
অন্ত-কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয়
তারা হলেন স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী. শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন, খাদ্য ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু , আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, পূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ডাক টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, সড়ক, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা –
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীশামা ওবায়েদ ইসলাম, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (টেকনোক্র্যাট), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সড়ক, নৌ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ও মো. রাজিব আহসান, জন প্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলাম, অর্থ পরিকল্পনা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বন পরিবেশ ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম। আরও প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এক ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
https://www.kaabait.com