• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩
সর্বশেষ :
বালিথায় ২সপ্তাহের ব্যবধানে আবারও সাংবাদিকের বাড়িতে চুরি! শ্যামনগরে পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং শারিরীক সম্পর্কের পর নগদ অর্থ হাতিয়ে নেওয়া মামলা করে বিপাকে নারী জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রাত ৯:৪৫-এ তালায় জাতীয় পার্টির নেতা এস এম নজরুল ইসলাম স্বপদে বহাল ভালুকা চাঁদপুরে প্রতিপক্ষের সীমানার কাটাতারের ঘেরা ও গাছ কেটে পাকা স্থাপনা তৈরির চেষ্টা দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে? কারা হচ্ছেন? সাতক্ষীরার আলমগীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ: অসুস্থ কন্যার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস

শ্যামনগরে পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজানকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার এ মনিটরি কার্যক্রম পরিচালিত হয়।

 

এসময় মনিটরিং কমিটির সদস্যরা পৌরসদরের নকিপুর বাজার প্রদক্ষিন করেন। বাজার মটিরিং টিমের সদস্যরা জানান মাহে রমজানে দ্রব্যমুল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং মানহীন খাবার যেন বাজার দখলে নিতে না পারে সেজন্য মনিটরিং করা হয়েছে। সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার অঙ্গীকার করে তারা আরও জানান রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

 

এছাড়া রোজার দিনে অতি গুরুত্বপুর্ন মাছ, মাংষ ছাড়াও ছোলা, চিনি, সুজি, তৈল, আটা ময়দা, খেজুর, শসাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন ক্রয় সীমার বাইরে না যায় এবং সিন্ডিকেট ব্যবস্থার কাছে সাধারণ ভোক্তারা জিম্মি না হয়ে পড়ে সেজন্য বাজার মনিটরিং করা হয়েছে।

 

আইন অমান্যকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও বাজার মনিটরিং টিমের প্রধান হুশিয়ারী উচ্চারণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com