• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প

শাপলাপাতা মাছসহ ২২ জেলে আ*টক, দুই ট্রলার জব্দ

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৪১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং আনুমানিক ৪১০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়।

 

বনবিভাগ সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদীর হানিফের ট্যাক এলাকায় সন্দেহজনকভাবে মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।

 

তিনি জানান, আটক জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে দড়ি, বড়শি, বরফের বক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা শাপলাপাতা মাছ পরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।

 

আটক ২২ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ আহরণ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিছু জেলে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সংরক্ষিত এলাকায় প্রবেশ করছেন। তবে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অমান্য করে বনসম্পদ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। এ ধরনের অভিযানের মাধ্যমে বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করছে বনবিভাগ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com