• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩
সর্বশেষ :
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত

নামাজ রত অবস্থায় হাই এলে করণীয়

প্রতিনিধি: / ৪৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

ধর্ম: নামাজে অনেকের প্রায় হাই আসে। কারও কারও আবার ঢেকুরও আসে। এখন জানার বিষয় হলো- নামাজে হাই উঠলে অথবা ঢেকুর এলে নামাজের কি কোনো অসুবিধা হয়? এর উত্তর হলো, নামাজের মধ্যে হাই তোলা বা ঢেকুর দেওয়া যদি মুসল্লি ইচ্ছাকৃত না করে থাকে; তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। অনিচ্ছাকৃত ঢেকুর এলে তো আসলে কিছু করার নেই। তবে অনিচ্ছাকৃত হাই এলে হাদিসে তার ব্যাপারে বলা হয়েছে, ‘যদি তোমাদের কারও নামাজের মধ্যে হাই আসে, তাহলে তা যথাসম্ভব প্রতিহত করো। কেননা, না হয় এতে শয়তান ঢুকে পড়ে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৯৩) শয়তান ঢুকে যাওয়া দ্বারা উদেশ্য হলো, মানুষের মাঝে অলসতা এসে যায়। ক্লান্তিভাব অনুভ‚ত হয় ও কাজে আগ্রহ হারিয়ে ফেলে। তাই হাই এলে প্রতিহত করতে হবে। সর্বস্থায় বাম হাতের পিঠ দ্বারা প্রতিহত করবে। তবে নামাজে দাঁড়ানো অবস্থায় হাই এলে, ডান হাতের পিঠ দ্বারা মুখ বন্ধ করে ফেলবে। নামাজে ডান হাতে প্রতিহত করার কারণ হলো, এখানে বাম হাত দ্বারা করতে গেলে প্রথমে ডান হাতকে সরাতে হবে, এরপর বাম হাত দ্বারা মুখ বন্ধ করতে হবে। পুনরায় আবার ডান হাতকে সরিয়ে বাম হাত আগের জায়গায় বসাতে হবে। এতে আমলে কাসির হয়ে যেতে পারে। সেই কারণে শুধু নামাজে দাঁড়ানো অবস্থায় ডান হাত দ্বারা মুখ বন্ধ করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com