• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

নিজস্ব প্রতিনিধি / ৭৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ মার্চ, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করার ঘটনা ঘটেছে। জানা গেছে, পাটকেলঘাটা থানার আমানুল্যাহপুর গ্রামের শেখ মোঃ মনিরুজ্জামানের ছেলে মেহেদী হাসান সবুজ (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

 

অভিযোগ রয়েছে, নেশার টাকার জন্য সে নিয়মিতভাবে তার বাবা-মাকে মারধর করত। সংসারের বিভিন্ন জিনিসপত্র চুরি করা, ভাঙচুর চালানো এবং অর্থের জন্য অশান্তি সৃষ্টি করা ছিল নিত্যদিনের ঘটনা। পরিবারের ওপর তার অত্যাচার দিন দিন বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরার নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে শেখ মোঃ মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, অবাধ্য ও মাদকাসক্ত হওয়ায় তার ছেলে মেহেদী হাসান সবুজকে পৈতৃক ও নিজ খরিদকৃত সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদকের ভয়াবহতা পরিবার ও সমাজকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এই ঘটনা তারই একটি উদাহরণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com