• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন

জিএম আমিনুল হক / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আশাশুনি উপজেলার বুধহাটায় ‘এটি মোবাইল ষ্টোর’-এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে মীম সুপার মার্কেটে ইফতার মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

এটি মোবাইল স্টোরের স্বত্বাধিকারী ইয়াছির আযাদ বাবুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

 

নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান ও সহ-সভাপতি হাসান ইকবাল মামুন,বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি এম আমিনুল হক।

 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াছিন আরাফাত, সাংবাদিক শামীম রেজা, বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ, আলহাজ্ব আব্দুর রব, মাওলানা আশরাফুর রহমান, ডা. সাহিনুর রহমান সাহিন, বাজার কমিটির সেক্রেটারি নুরুজ্জামান জুলু, মো. রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শোরুম উদ্বোধনের মাধ্যমে এখন থেকে এলাকার ক্রেতাদের মোবাইল ফোন কেনার জন্য সাতক্ষীরা বা খুলনায় যেতে হবে না। স্থানীয়ভাবেই মানসম্মত মোবাইল ফোন ও প্রয়োজনীয় সামগ্রী সহজে পাওয়া যাবে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাও: অধ্যক্ষ মহসিনুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com