• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি / ২০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে প্রায় ২ হাজার বোতল ফেন্সিডিল ভর্তি একটি ট্রাক আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ট্রাকের হেলপার বাবুকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল ট্রাকটি আটক করে। আটককৃত হেলপার বাবু যশোর জেলার নতুন বাজার এলাকার ইউসুফ শেখের ছেলে বলে জানা গেছে।

 

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ইটাগাছা এলাকায় ওঁৎ পেতে থাকে। পরে কালিগঞ্জগামী একটি ট্রাক (যশোর ট-১১-১১-৯১) সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ফেন্সিডিল, ট্রাক এবং আটক হেলপারকে থানায় সোপর্দ করা হবে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব মাদক পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com