• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৫
সর্বশেষ :
শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম

অনলাইন ডেস্ক / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

‘মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা’- বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম।

 

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী, কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে এই বোধ ওনার ছিল।’

 

অভিনেত্রী আরও বলেন, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই।

 

 

এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

 

 

শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। তবে তার কিছু হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে ধরা হবে বলেও মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com