• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বন বিভাগের টহলে ৭ রাউন্ড গুলি ছোড়া, পালিয়ে যায় সন্দেহভাজনরা

 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ডাকাত সন্দেহে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ।

 

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে সুন্দরবনের সংরক্ষিত কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টিম বিকেল ৩টার দিকে কোবাদক স্টেশনাধীন কঞ্চি খালের বাইনতলা এলাকায় অবস্থান করছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায় টহল দল।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বন বিভাগের বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত গহীন বনের মধ্যে পালিয়ে যায়।

 

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

পাশাপাশি সুন্দরবনে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com