• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৮
সর্বশেষ :
নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কয়রা প্রতিনিধি / ১০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

খুলনার কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ সেবার আওতায় কয়রার অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সেখানে চিকিৎসা সেবা নেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

 

মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন নৌ-বাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক।

 

চিকিৎসা নিতে আসা রাসেল হোসেন বলেন, এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সু-শৃংখল পরিবেশে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।

 

দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মন্ডল বলেন, প্রায় ৮ কিলোমিটার দূর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলাম। নৌ-বাহিনীর সেবায় আমরা অনেক উপকৃত হয়েছি।

 

সেলিনা আক্তার বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে রোগের কথা বলতে পেরে খুব ভালো লেগেছে। তারা সব শুনে ভালো মানের ওষুধ দিয়েছেন।”

 

সেবাগ্রহীতাদের অনেকেই জানান, প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, সেখানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com