• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনাবৃষ্টিতে পুড়ছে জনপদ: দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বি*প*র্য*স্ত মনিরামপুরের রাজগঞ্জে ধান বহনের সময় কৃষি শ্রমিকের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু, হিট স্ট্রোকের আশ*ঙ্কা দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত দেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দু*র্ভো*গ দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, সম্পাদক বাবু নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব

ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকাল ৫টায় উপজেলা শহিদ জোবায়ের আলী মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মেসার্স কৃষি ভান্ডারের প্রোভাইটার মো. আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের আরএসএম মুস্তাফিজুর রহমান, সেলস অফিসার মো. জাহিদ হোসেন, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট সাদিকুর রহমান এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র উন্নত বীজ ব্যবহার নয়, বরং সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব।

 

প্রশিক্ষণে কৃষকদের সঠিক বীজ নির্বাচন ও শোধন, উন্নত বীজতলা ও চারা ব্যবস্থাপনা, নির্ধারিত দূরত্বে চারা রোপণ, সুষম সার প্রয়োগ, পানি ব্যবস্থাপনা এবং রোগবালাই দমন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

 

এছাড়া এডব্লিউডি (AWD) পদ্ধতির মাধ্যমে পানি সাশ্রয় এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। হাইব্রিড ধানের ব্লাস্টসহ বিভিন্ন রোগ প্রতিরোধেও আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও জানান, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে প্রতি হেক্টরে ধানের ফলন ২-৩ টন পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com