• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া, এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

 

অভিযান চলাকালে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন—বসন্তপুর এলাকার আলামিন শেখ, পারুল খাতুন এবং বহেরা গ্রামের আলমগীর (৩৯), সালমা পারভীন (৩৩), আনোয়ারা খাতুন (৫৩) ও মোমেনা খাতুন (৩৬)।

 

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

দেবহাটা থানার ওসি আব্দুল আলিম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com