• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৬
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

অ*পপ্রচারের প্রতিবাদে কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মে, ২০২৬
Oplus_131072

দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার (২০ মে) সকাল ১১টায় কুলিয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদুল হক শামীম দাবি করেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি চক্র তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

 

তিনি জানান, কুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ মিলন কয়েক মাস আগে ব্যবসায়িক প্রয়োজনে তার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। একাধিকবার টাকা ফেরত চাইলেও তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। সর্বশেষ গত ১৬ মে রাতে কুলিয়া বাজারে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে।

 

হামিদুল হক শামীমের অভিযোগ, এসময় আব্দুল্লাহ মিলন ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ওপর রড দিয়ে হামলা চালান। এতে জয়নালের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত ঘটনা আড়াল করতে আব্দুল্লাহ মিলন তার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে যোগসাজশ করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

 

এসময় তিনি আব্দুল্লাহ মিলন ও তার ভাই আবু সিদ্দিকের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার এবং বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচারের অভিযোগও তোলেন।

 

হামিদুল হক শামীম বলেন, “আমি একজন ব্যবসায়ী ও কর্মীবান্ধব রাজনৈতিক কর্মী। আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, হোসেন আলী, আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com