• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৭
সর্বশেষ :
শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ

জিএম আমিনুল হক / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কুরবানির পশুর হাটে চোরাই গরু বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে হাটজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে একটি গরু ৫৫ হাজার টাকায় বিক্রির পর গরুর বিক্রেতার অসংলগ্ন কথাবার্তায় হাট কমিটির সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরুটি লাবসা/খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ধরে আনার কথা স্বীকার করে বলে জানা যায়।

 

এ ঘটনায় গরুর বিক্রেতা মোঃ রাজু হোসেন (পিতা: আদর আলী গাজী, সাং- বরজো পাটুরি, থানা- কালীগঞ্জ, সাতক্ষীরা) এবং গরু বহনকারী ইজিবাইক চালক মোঃ শাকিল হোসেনকে আটক করা হয়। শাকিল হোসেন সদর উপজেলার পরানদহা সানারডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

 

তবে ইজিবাইক চালক শাকিল হোসেন দাবি করেন, গরুটি চোরাই ছিল এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

 

পরে আটক দুইজনকে চোরাই গরুসহ ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমানের কাছে সোপর্দ করা হয়। এসময় পুলিশ সদস্যদের সহায়তায় তাদের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

 

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে পুরো পশুর হাট এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতদের চোরাই গরুসহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান ছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com