• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৮
সর্বশেষ :
শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড

কালিগঞ্জ, সাতক্ষীরা সংবাদদাতা / ২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ জুন, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৫ জুন-২৬) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাওয়া গেলে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডালিয়া আক্তার সাথী ও থানা পুলিশ।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ প্রতিনিধিকে জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com