• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ১১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ জুন, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত উইনকোরেক্স (Wincerex) সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (২২ জুন) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পাটকেলঘাটা থানাধীন খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারের পশ্চিম পাশের একটি পুকুরসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, কুমিরা হিন্দুপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মো. শামীম হোসেন (৩২) এবং লাল চন্দ্রপুর গ্রামের আজগার শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (২৮)। তারা উভয়েই পাটকেলঘাটা থানার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৪ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com