• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় মাছের রেনু পোনা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত রেনু পোনা পরবর্তীতে বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২২ জুন ২০২৬ রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে সেটি খুলে দেখা হয়। বস্তার ভেতরে চারটি পলিবলে ভরা মাছের রেনু পোনা পাওয়া যায়।

 

ধারণা করা হচ্ছে, প্রতিটি পলিবলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু পোনা ছিল। উদ্ধারকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

 

উদ্ধারের পর বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনু পোনা দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের উপস্থিতিতে পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে রাতেই বসন্তপুর এলাকার দেবহাটা খালে রেনু পোনাগুলো অবমুক্ত করা হয়।

 

এ সময় ওসি আব্দুল আলিম সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দেবহাটা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com