• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা

দেবহাটা প্রতিনিধি / ২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ জুন, ২০২৬

দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছগাছালি কর্তন ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার নং- ৪০৬/২০২৬।

 

মামলার বাদী বসন্তপুর গ্রামের মৃত হলোধর দাসের ছেলে বৈদ্যনাথ দাস (৫০)। মামলায় বিবাদী করা হয়েছে বসন্তপুর গ্রামের মৃত গোপাল দাসের ছেলে শংকর দাস ও দিপঙ্কর দাস, শংকর দাসের ছেলে দীপ দাস ও স্ত্রী শ্রাবন্তী দাস, দিপঙ্কর দাসের ছেলে তীর্থ দাস ও স্ত্রী মিতা দাস, দেবহাটা গ্রামের রহিম গাজীর ছেলে শাহিন, বসন্তপুর গ্রামের আহম্মদ গাজীর ছেলে শরিফুল, সুশীলগাতী গ্রামের হাকিম খার ছেলে টিপু খা এবং দেবহাটা গ্রামের দুঃখে সরদারের ছেলে আব্দুল আলীমকে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বসন্তপুর মৌজার এসএ ২১ ও ৩৪ নম্বর খতিয়ানের এসএ ২৬ ও ২৭ নম্বর দাগ, যা বিআরএস ৬৮ নম্বর খতিয়ানের ২২ ও ২৩ নম্বর দাগভুক্ত মোট ৫৮ শতক জমি বাদীর পৈত্রিক সম্পত্তি। ওই জমির একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

 

এ বিষয়ে সাতক্ষীরা আদালতে ২০২৪ সালের ২৩ জানুয়ারি দায়েরকৃত মামলা নং- ১৩৫/২৪ বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

বাদীর অভিযোগ, চলমান মামলার বিষয়টি উপেক্ষা করে বিবাদীরা জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে বিভিন্ন গাছগাছালি কেটে ফেলেছে এবং রেকর্ডীয় জমি দখলের চেষ্টা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রভাবশালী হওয়ায় বিবাদীপক্ষ তার জমি দখল ও ক্ষতিসাধন করেছে।

 

বৈদ্যনাথ দাস বলেন, “আমি অসহায় হওয়ায় প্রতিপক্ষ আমার জমি দখল ও গাছপালা কেটে ফেলেছে। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।” তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com