• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২০
সর্বশেষ :
দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষণের অ*ভিযোগ মামলায় আটক ১ তালায় মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর সীমানা প্রাচীর ভাংচুরে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হাম*লায় আহত ১ শ্যামনগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ১ ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় পাটকেলঘাটার যুবক নি*হ*ত, আ*হত ১ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না : নগরঘাটায় এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় পাটকেলঘাটার যুবক নি*হ*ত, আ*হত ১

মেহেদি হাসান, খুলনা / ৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামছুজ্জামান (৪০) সাতক্ষীরা জেলার থানা এলাকার সরুলিয়া গ্রামের মো. আজিবর সরদারের ছেলে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। গুরুতর আহত মনিরুল ইসলাম (৫০) একই এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে খুলনার দিক থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

 

দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

 

ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

 

 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com